দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কথিত ডাকাত দলের সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জয়পুরহাট সদর থানার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় র্যাবের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্র ও সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, এ ঘটনায় কথিত ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএস/